পরশুরামকে হারিয়ে বাজিমাত বিদ্যা ব্যানার্জির! চিরদিনই- কে টেক্কা দিয়ে জয়ী লক্ষ্মী ঝাঁপি

টিআরপি

চলতি সপ্তাহে প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। এবারে স্টার জলসার কাছে গো-হারা হারল জি-বাংলা। টিআরপি প্রথম পাঁচে জায়গা করে নিল স্টার জলসার ধারাবাহিক। তবে এবারে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল দুই চ্যানেলের দুই জনপ্রিয় মেগা। টিআরপিতে বাংলার প্রথম স্থানে যুগ্ন বিজেতা বিদ্যা ব্যানার্জি ও পরিণীতা। হেরে গেল পরশুরাম।

চলতি সপ্তাহে বলতে গেলে প্রতিটা ধারাবাহিকেরই নম্বর কমেছে অনেকখানি। গত সপ্তাহে জমজমাট পর্ব দেখিয়ে টিআরপি নম্বর বাড়লেও এবার ফের চিরদিনইর রেটিং এ ছন্দপতন। ষষ্ঠ থেকে একেবারে অষ্টমে নেমে এসেছে চিরদিনইর গল্প।

অন্যদিকে ৫.৬ নম্বর পেয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিল তারে ধরি ধরি মনে করি। দ্বিতীয় স্থানে ৬.৪ রেটিং নিয়ে বাজিমাত করল পরশুরাম।

চলতি সপ্তাহে ৬.৬ রেটিং নিয়ে প্রথম স্থানে  বিদ্যা ব্যানার্জি ও পরিণীতা, দ্বিতীয় স্থানে ৬.৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে পরশুরাম । তৃতীয় স্থানে ৬.০ রেটিং নিয়ে রয়েছে  রাঙামতি এবং চতুর্থ স্থান দখল করল ও মোর দরদিয়া, প্রাপ্ত নম্বর ৫.৯। পঞ্চম স্থানে রয়েছে তারে ধরি ধরি মনে করি , প্রাপ্ত নম্বর ৫.৬

প্রথম – বিদ্যা ব্যানার্জি । পরিণীতা 6.6

দ্বিতীয় – পরশুরাম 6.4

তৃতীয় – রাঙামতি  6.0

চতুর্থ – ও মোর দরদিয়া  5.9

পঞ্চম – তারে ধরি ধরি মনে করি  5.6

ষষ্ঠ –  জোয়ার ভাঁটা  5.4

সপ্তম – লক্ষ্মী ঝাঁপি  5.3

অষ্টম –  চিরসখা । চিরদিনই তুমি যে আমার 5.2

নবম – বেশ করেছি প্রেম করেছি  4.8

দশম – কনে দেখা আলো 4.6