প্রয়াত টলিউডের প্রবীণ অভিনেতা তমাল রায়চৌধুরী, শোকের ছায়া নেমে এলো বিনোদন জগতে

অভিনেতা তমাল রায়চৌধুরী

সাত সকালেই বিনোদন দুনিয়ায় খারাপ সংবাদ! প্রয়াত টলিউডের প্রবীণ অভিনেতা তমাল রায়চৌধুরী। সোমবার ঘুমের মধ্যেই স্ট্রোকে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। সকাল সকাল তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা ইন্ডাস্ট্রি। বয়স হয়েছিল আশি বছরের ওপরে। আর্টিস্ট ফোরাম থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

অভিনেতার দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যা ছিল। পেসমেকার বসানো হয়েছিল। বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল চারটের সময় বর্ষীয়ান অভিনেতার মরদেহ আনা হবে টেকনিশিয়ান স্টুডিয়োয়। ওখানে তাঁকে শ্রদ্ধা জানাতে শায়িত রাখা হবে কিছুক্ষণ। এর পর কেওড়াতলা মহাশশ্মানে দাহকার্য সম্পন্ন হবে।

সকালে পরিচারিকা এসে অনেক ডাকাডাকি করার পড়ে কোনও সাড়া না মেলায় চিকিৎসককে ডাকা হয়। তিনি এসে জানা ঘুমের মধ্যেই মারা গিয়েছেন।  আর্টিস্ট ফোরামের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন বর্ষীয়ান অভিনেতা।

প্রসঙ্গত, বহু বছর ধরে একাধিক বাংলা সিনেমা, সিরিয়াল এবং নাট্যমঞ্চে কাজ করেছেন অভিনেতা। পজেটিভ আর নেগেটিভ উভয় চরিত্রেই কাজ করেছেন তিনি। অভিনেতার মৃত্যুর খবরে শোকাহত ইন্ডাস্ট্রি।