সাত সকালেই বড় দুঃসংবাদ! বিনোদন জগতে আরও এক নক্ষত্র পতন, প্রয়াত জনপ্রিয় প্রবীণ অভিনেতা

নেপালি অভিনেতা সুনীল থাপা

চলচ্চিত্র জগতে সাত সকালে ফের আরও এক খারাপ খবর। একের পর এক নক্ষত্র পতনে মন ভারাক্রান্ত। চলতি বছরে শুরু থেকে একাধিক জনপ্রিয় শিল্পীকে আমরা হারিয়েছি। ফের আবারও আরও এক প্রবীণ তাবড় অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এলো।

চলে গেলেন  প্রবীণ নেপালি অভিনেতা সুনীল থাপা। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার সকালে কাঠমান্ডুর থাপাথালির নরভিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাপার মৃত্যু হয়, হঠাৎ তার স্বাস্থ্যের অবনতি হয়।

হাসপাতালের চেয়ারপারসন রাজেন্দ্র বাহাদুর সিং বলেন, তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সকাল ৭:৪৪ মিনিটে করা একটি ইসিজিতে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এবং চিকিৎসকরা দরোগের কারণেই মৃত্যু হয়েছে বলে সন্দেহ করছেন।

নেপালি অভিনেতা সুনীল থাপা

প্রয়াত এই অভিনেতা দীর্ঘদিন ধরে নেপালি এবং ভারতীয় উভয় ছবিতেই অভিনয় করে আসছেন। নেপালি ছবিতে ‘রাত কাইনলা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বিশেষভাবে জনপ্রিয়তা পান। ভারতীয় চ্যাম্পিয়ন বক্সার মেরি কমের উপর ভিত্তি করে নির্মিত ছবিতে তিনি ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কোচের ভূমিকায়ও অভিনয় করেছিলেন।