বাংলা ইন্ডাস্ট্রিতে কিংবদন্তি অভিনেতা দুলাল লাহিড়ী। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে দর্শকের মন জয় করেছেন অভিনেতা। এই মুহুর্তে জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতাকে। এর আগে খড়কুটো ধারাবাহিকেও ব্যাপক প্রশংসা কুরিয়েছেন অভিনেতা।
মাঝে দীর্ঘদিন টেলিভিশনের পর্দায় দেখা মেলেনি অভিনেতার। আগে খলনায়কের চরিত্রে ভাবা হলেই অভিনেতার নাম উঠে আসতে প্রথম সারিতে। সম্প্রতি নিজের জীবনের লড়াইয়ের গল্পই জানালেন সংবাদ মাধ্যমকে।
সম্প্রতি অভিনেতাকে আর্টিস্ট ফোরাম নিয়ে নিজের বক্তব্য জানাতে শোনা গিয়েছে। আর এই আর্টিস্ট ফোরামের কথা বলতে গিয়ে অভিনেতা দুলাল লাহিড়ী জানিয়েছেন, ‘আমরা আর্টিস্ট ফোরামটা কেন তৈরি করেছিলাম? আমরা তৈরি করেছিলাম যাতে অভিনেতা-অভিনেত্রীদের অধিকার রক্ষা করা যায়।
তাঁদের যেন কেউ অসম্মান করতে না পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয়, আর্টিস্ট ফোরামের সেই পুরনো গৌরবটা কোথাও যেন একটু ফিকে হয়ে আসছে। আমরা অনেক লড়াই করে এই আর্টিস্ট ফোরাম তৈরি করেছি। সে সময় ১০ জন মিলে আমরা এই দল গঠন করেছিলাম। ছোট্ট একটা কুঁড়েঘরে মাদুর পেতে সেই দিনগুলো কাটিয়েছিলাম। এখন সবাই অনেক পরিশ্রম করছে। তার জন্য সবাইকে অভিনন্দন।’
আর্টিস্ট ফোরাম হলো পশ্চিমবঙ্গের চলচ্চিত্র এবং টেলিভিশন জগতের অভিনেতা-অভিনেত্রীদের একটি প্রধান পেশাদার সংগঠন। বর্তমানে এই কমিটির সভাপতি হলেন রঞ্জিত মল্লিক। তবে ফোরামের কমিটিতে বিভিন্ন সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, দিগন্ত বাগচী, ভরত কল এবং অপরাজিতা আঢ্যের মতো জনপ্রিয় তারকারা সক্রিয় ভূমিকা পালন করেছেন।

