স্ত্রী অনামিকার পা ধরে প্রণাম করায় কটাক্ষের মুখে উদয় প্রতাপ সিংহ! ‘গত পাঁচ বছর ধরে…এটা আসলে আমার’, মুখ খুললেন স্বয়ং অভিনেতা

উদয় প্রতাপ সিংহ

সোনার সংসার অ্যাওয়ার্ড মঞ্চে প্রিয় নায়কের পুরস্কার অর্জন করেছেন ‘পরিণীতা’ ধারাবাহিকের রায়ান ওরফে অভিনেতা উদয় প্রতাপ সিংহ। আর সেই অ্যাওয়ার্ড তাকে তুলে দেন তার বাস্তব জীবনের স্ত্রী অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। উদয়ের জন্য সেরা প্রাপ্তি ছিল। এদিন স্ত্রী হাতে থেকে পুরস্কার পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন পর্দার রায়ান। এমনকি স্ত্রীর পা ছুঁয়ে প্রমাণ নিতে দেখা যায় তাকে। অনেকেই উদয়ের এই কান্ডে মুগ্ধ। তবে প্রশংসার সাথে সাথে ধেয়ে আসে কটাক্ষের ঝড়ও।

সমালোচকদের দাবি, রণবীর সিংহ, রীতেশ দেশমুখদের মতো অভিনেতাদের নকল করছেন উদয়। পাবলিক প্লেসে অ্যাট্রাকশন জন্যই উদয়ের এরকম কাজ। সত্যি কি বলিউদের নায়কদের দেখেই উদয় এই কাজ করেছেন? অবশেষে আনন্দ বাজার ডট কমের কাছে মুখ খুললেন অভিনেতা।

উদয় জানান, “আমি কাউকে দেখে বা কারও থেকে অনুপ্রাণিত কিংবা প্রভাবিত হয়ে কিছু করেননি। এটা আসলে আমার পারিবারিক শিক্ষা। যে ভাবে আমি বড় হয়েছি সেখানে ছেলেমেয়ের বিভেদ দেখা হয় না। আসলে সেদিন অনামিকার পা ছুঁয়েছিলাম অন্তরের শ্রদ্ধা ও ভালবাসা থেকে। সম্পর্কে চড়াই-উতরাই দেখেছি। কিন্তু গত পাঁচ বছর ধরে ও আমার পাশে ছিল। আসলে আমি আমার চেয়ে ছোটদের পা ধরতে কুণ্ঠাবোধ করি না। আর যদি লোককে দেখানোর জন্য কিছু করি, সেটা দর্শক ধরে ফেলত।’’

আনন্দ বাজার ডটকমকে উদয় আরও জানান,  ‘‘আমি কখনও এটা দাবি করব না যে, আমি ভীষণ ভাল স্বামী। আমি শিখছি, চেষ্টা করছি। প্রতিটা দিন সকলেই আমরা চেষ্টাটা করতে পারি।’’