বরাবরই অনামিকা চক্রবর্তী আর উদয় প্রতাপ সিংয়ের জুটিকে নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। মাঝে তাঁদের বিচ্ছেদ জল্পনায় কার্যত মাথায় হাত পড়েছিল ভক্তদের। সে সব এখন অতীত। তারপরেও স্বামীকে নিয়ে আফসোস অনামিকার। অভিনেত্রীর মন্তব্য সেই ইঙ্গিতই দিচ্ছে।
সম্প্রতি ভ্যালেন্টাইনস প্ল্যান নিয়ে প্রশ্ন করতেই অনামিকা সাফ জানিয়ে দিলেন, ‘আমার কোনও প্ল্যান নেই, বর খুব ব্যস্ত।’ অনামিকার আক্ষেপ, উদয় তাঁকে একটি গোলাপ ফুলও কিনে দেয়নি। এই নিয়ে বউয়ের রাগও কম নয়। অনামিকা বলেন, ‘উদয় গোলাপ দেয়নি, আমি কিন্তু ওকে গোলাপ দিয়েছি। তাই আমি তো বলেই দিয়েছি, তোমার সঙ্গে সেলিব্রেট করব না।’
শুটিংয়ের ব্যস্ততায় পাশে নেই উদয়। ভ্যালেন্টাইনস ডে -তে স্বামীর কাছে কী উপহার চান অনামিকা? অভিনেত্রী বললেন, ‘আমার বরের সময়। ওর সময়টা আমি যদি একটু পাই, আমি সব থেকে বেশি খুশি হব। তবে ওর কাজটাও জরুরি, কিন্তু ওর সময়টা একটু পেলে আমি সবচেয়ে খুশি হব।’
অনামিকার এই কথায় বেশ স্পষ্ট , ছোটখাটো অভিমান থাকলেও উদয়ের প্রতি তার ভালোবাসা অটুট। তিনি চান কেবল উদয় তার কাজের ব্যস্ততা কমিয়ে একটু বেশি সময় দিক তাকে।
তবে হাতে কাজ না থাকার আফসোস রয়েছে অনামিকার। অভিনেত্রীর আক্ষেপ, ‘কাজে আমাকে কেউ ডাকে না। তবে কিছু ভালো তো হবেই জীবনে। চড়াই-উতরাই সবটা মিলিয়েই জীবন’।

