‘অপেক্ষা করুন এবার মুখোশ খুলবে…কেউ তো চিনত না…সেদিন মনে ছিল…’, নাম না করেই লীনা গাঙ্গুলিকে নিয়ে বিস্ফোরক ত্বরিতা চ্যাটার্জীর

ত্বরিতা চ্যাটার্জী

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে উত্তাল নেটপাড়া। প্রোডাকশনের গাফিলতির দিকেই আঙুল তুলেছেন সকলে। আজ টলি ইন্ডাস্ট্রি থেকে পদযাত্রা মিছিল বেরাবে সঠিক তদন্তের জন্য। প্রোডাকশন হাউসের বিবৃতি পছন্দ না হওয়ায় আর্টিস্ট ফোরাম থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রযোজক লেখিকা লীনা গাঙ্গুলি মিথ্যা বলছেন এমনটাই মত সকলের। কেন লুকনো হচ্ছে মৃত্যুর রহস্য? উত্তর অধরা। প্রযোজক রানা সরকার জানিয়েছেন স্ক্রিপ্ট পুড়িয়ে ফেলা হয়েছে। সেদিনের ঘটনা নিয়ে নীরব সহ-কর্মীরা। রাহুলের মৃত্যুর প্রতিবাদে পথে নামছেন গোটা ইন্ডাস্ট্রি।

এর মাঝেই লীনা গাঙ্গুলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী ত্বরিতা চ্যাটার্জীর। নাম না করেই লীনা গাঙ্গুলীর দিকে আঙুল তুললেন অভিনেত্রী। ত্বরিতা তার ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, “‘কি মিষ্টি আপনি! সেদিন সেদিন মনে ছিল না যেদিন একটা দুরন্ত সিরিয়াল শেষ হচ্ছিল। লাস্ট শটের আগে বললেন তাড়াতাড়ি নাও শট টা। কখন হবে প্যাকআপ। তখন তো শেষ হচ্ছিল না সিরিয়াল। মুখোশ খুলবে আপনার। ওয়েট। কেউ তো চিনত না আপনাকে। এভাবে মানুষকে বোকা বানিয়ে বেশিদিন নয় আপনার”। যদিও অভিনেত্রী কারো নাম নেয়নি। তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই, লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়েই এই পোস্ট।