“কোনও ধারাবাহিক সফল হোক বা ব্যর্থ, তার দায় লেখকের…”, স্বীকার করলেন লীনা গাঙ্গুলি

লীনা গাঙ্গুলি

স্টার জলসার নতুন মেগা ‘ভোলে বাবা পার কারগে’র দ্বিতীয় অধ্যায় দর্শকের দৃষ্টি আকর্ষণ করছে। ধারাবাহিকে গল্প এগিয়ে গেছে বেশ কিছু বছর। শুরু হয়েছে নতুন অধ্যায়। বর্তমানে গল্প উজান আর কুইনের দাম্পত্যের জীবনে টক ঝাল মিষ্টি খুনসুটি দেখানো হচ্ছে যাতে আগ্রহ পাচ্ছে দর্শক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছে শ্বেতা মিশ্র এবং রাহুল বন্দ্যোপাধ্যায়।

তাদের টক-ঝাল রসায়ন দর্শকের মন জিতলে এর আগে এই ধারাবাহিকের প্রথম অধ্যায়ের গল্প দর্শকের মনে সাড়া ফেলতে পারেনি। গল্প পরিবর্তন হতেই চর্চায় উঠে আসছে। তাহলে কি ধারাবাহিকের ব্যর্থতার পিছনে পিছনের লেখক দায়ী।

এই প্রসঙ্গে গল্পের লেখিকা লীনা গাঙ্গুলি স্বীকার করে নেন, কোনও ধারাবাহিকের সফলতা এবং ব্যর্থতার পিছনে দায় লেখকের। সেই ভাবনা থেকেই আবার নতুন করে গল্প সাজানো হয়েছে। ধারাবাহিকে এক ঘেয়ে নেতিবাচকতা পছন্দ নয় বরং নায়ক-নায়িকার খুনসুটি, গল্পে হাসি-মজা, সম্পর্কের আন্তরিক মুহূর্তই টানছে দর্শকের।

সূত্রঃ https://tollygossip . com/