সব শেষ! মাত্র ৩৭ বছর বয়সে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী

জনপ্রিয় টেলি অভিনেত্রী

বয়স মাত্র ৩৭। মারণ রোগের কাছে হেরে গেলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রশ্মি লীলা।  কন্নড় টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ ছিলেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং ফুসফুসের গুরুতর সংক্রমণে সাথে দীর্ঘ লড়াই চলছি। তবে শেষ রক্ষা হল না।

সূত্রের রিপোর্ট অনুযায়ী,  ফেব্রুয়ারি বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। শোনা যায় গত বছর থেকে রশ্মির শারীরিক অবস্থার চরম অবনতি হয়। তাকে সম্পূর্ণভাবে অক্সিজেন সিলিন্ডারের ওপর নির্ভর করে থাকতে হয়েছিল।

চিকিৎসক জানিয়েছিলেন ফুসফুস প্রতিস্থাপন ছাড়া অভিনেত্রীকে বাঁচানো সম্ভব নয়। ব্যয়বহুল অস্ত্রোপচারের জন্য সোশ্যাল মিডিয়ায় অনুরোধ জানিয়েছিলেন আর্থিক সাহায্যের জন্য।

অভিনেত্রী রশ্মি লীলা

ইন্ডাস্ট্রির সহকর্মীদের এবং সোশ্যাল মিডিয়ায় মারফত ১৯ লক্ষ টাকা জোগাড় হয় এবং অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল।  তবে শেষ রক্ষা হয়নি।  অভিনেত্রীর স্বামী ফেসবুকে সেই দুঃসংবাদ শেয়ার করে নেন।