‘মানুষ যতই বদনাম করার চেষ্টা করুক…একদিন ঠিকই সত্যিটা সামনে আসবে’, নাম না নিয়েই খুদে শিশুশিল্পী অভিনবকে খোঁচা তৃনার

তৃণা সাহা

গত কয়েক মাস ধরে শুটিং সেটে ক্রমাগত মানসিক হয়রানির শিকার হতে হতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পরশুরাম ধারাবাহিকের ছোট্ট লাট্টুর। সেই কারনে ধারাবাহিক ছেড়ে বেরিয়েও যায় অভিনব। খুদে শিশুশিল্পীর সাথে হওয়া অন্যায়ের অভিযোগ ওঠে ধারাবাহিকের নায়িকা তৃণা সাহার উপর।

পরবর্তীতে লাট্টু ধারাবাহিকে ফিরলেও তৃনার সাথে ঝামের রেশ এখনও কাটেনি বললেই চলে। আকার ইঙ্গিতে তেমনটাই বুঝিয়ে দিচ্ছে অভিনব-তৃনার ফেসবুক পোস্ট।

সম্প্রতি ফেসবুক পোস্টে নিজের ছবি শেয়ার করে অভিনব লেখে, ‘আমি আর কাউকে এই সাহস দেব না যে, আমি ছোট বলে সে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে। সে যেই হোক না কেন।’

অভিনবর পোস্টের পরক্ষনেই অভিনেত্রী তৃনা তার পোস্টে লেখেন, “মানুষ যতই আপনাকে বদনাম করার চেষ্টা করুক, চুপ থাকুন। এই চুপ থাকা আপনার কণ্ঠ নেই বলে নয়, বরং কারণ যারা আপনাকে ভুল বুঝতেই চায়, তাদের কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো দায় আপনার নেই।

তারা কথা বলুক, ধরে নিক, গল্প বানাক—আপনার ধারাবাহিকতা, চরিত্র আর অগ্রগতি একদিন ঠিকই সত্যটা সামনে এনে দেবে। নীরবতা দুর্বলতা নয়; এটা আত্মসংযম।আর শান্তি মানে হলো নাটকের বদলে মর্যাদাকে বেছে নেওয়া।”

দুজনের পোস্ট দেখে বোঝাই যাচ্ছে শুটিং সেটে মা ছেলের চরিত্রে অভিনয় করলেও একে অপরের মাঝে দুরত্ব এখনও বজায় আছে।