ফেসবুক হাতরে দেখতেই আচমকা দেখা মিলল এক খুদে সুপারম্যানের ছবি। মাথায় বড় হ্যাট, গায়ে লাল কেপ আর বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এই পুঁচকেকে চিনতে পারছেন?
সুপারম্যানের কস্টিউমে এই খুদে আজকে টলিপাড়ার হার্টথ্রব নায়ক। বাংলা সিরিয়ালে তার অভিনয় চোখে পড়ার মত। সম্প্রতি অভিনেতার মা মৌসুমী রায় ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন মিনি সুপারম্যান, ম্যাক্সিমাম সোয়্যাগ।
টিভির পর্দায় সিদ্ধার্থ মোদকের সেই গাম্ভীর্য আর মিষ্টি প্রেমের রসায়ন বাঙালির ড্রয়িংরুমে অভিনেতাকে ঘরের ছেলে করে তুলেছিল। দেখতে মিষ্টি হলেও পর্দায় তার নাম ভীষণ তেতো। এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে?
হ্যাঁ, ঠিকই ধরেছেন! এই মিষ্টি খুদেটি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আদৃত রায়। বছর কয়েক আগে ‘মিঠাই’ ধারাবাহিকের সুবাদে ঘরে ঘরে তিনি এখন পরিচিত ‘উচ্ছেবাবু’ নামে।


