দুঃসংবাদ! নতুন মেগার জন্য কপাল পুড়ল জনপ্রিয় মেগার, পর্দা থেকে বিদায় নিতে চলেছে এই ধারাবাহিক

বাংলা টেলিভিশন চ্যানেলে আসছে একাধিক নতুন নতুন মেগার। তাদের জায়গা ছাড়তে অল্প সময়ের মধ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে পুরনো মেগাকে। টিআরপি দিনের শেষে শেষ কথা। টিআরপি কম হলেই একের পর ধারাবাহিক বিদায়।

স্টার জলসার আসছে রাজ চক্রবর্তীর নতুন মেগা ‘প্রতিজ্ঞা’। এছাড়াও ‘ঘূর্ণি’ আরও এক মেগা খুব শীঘ্রই আসছে। শোনা যাচ্ছে, নতুন মেগার জন্য পর্দা থেকে বিদায় নিতে পারে ‘মিলন হবে কত দিনে’ ধারাবাহিকে।

মিলন হবে কত দিনে'

২০২৫ সালে ডিসেম্বরে শুরু হওয়া এই মেগা শোনা যাচ্ছে খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জনপ্রিয় জুটি শোলাঙ্কি-গৌরবের ম্যাজিক সেভাবে পর্দায় প্রতিফলিত হয়নি। তাই টিআরপি কম থাকার বন্ধ করার সিধান্ত নেওয়া হচ্ছে, এমনটাই গুঞ্জন চারিদিকে। যদিও চ্যানেলের তরফ থেকে কোনও অফিশিয়ালি আপডেট হাতে এসে পৌঁছায়নি।