ক্যামিও নয়, এবার নায়ক হয়ে দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরছেন ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত অভিনেতা অর্জুন চক্রবর্তী

অর্জুন চক্রবর্তী

‘গানের ওপারে’ ধারাবাহিকে গোরা চরিত্রে ইয়ং জেনারেশনের মন কেড়েছিলেন। অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছিলেন এই মেগা ধারাবাহিকে। অভিনেতা অর্জুন চক্রবর্তী, বাংলা চলচ্চিত্র জগতের অতি পরিচিত মুখ। ছোটপর্দার হাত ধরেই শুরু হয়েছিল তার অভিনয় জীবন শুরু।

জি-বাংলা ‘জামাই রাজা’ ধারাবাহিকেও অভিনয় করে পেয়েছিলেন জনপ্রিয়তা। এরপর আর তাকে ছোটপর্দায় পাওয়া যায়নি। বড়পর্দায় চুটিয়ে কাজ করছিলেন। তবে দীর্ঘ ৬ বছর পর ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় কামব্যাক করেছিলেন অর্জুন। সূর্য-দীপার মতোই অর্জুন-দীপা’র জুটি পর্দায় খ্যাতি লাভ করে।

যদিও সেই ধারাবাহিকে খুব বেশি সময় দেখা যায়নি। তবে দীর্ঘদিন পর আবারও নায়ক হয়ে বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন অভিনেতা। স্টার জলসায় আসছে ‘ভোলে বাবা পার কারে গা’ সিজেন ২। আর এই দ্বিতীয় অধ্যায়ে নায়ক হিসাবে দেখা মিলবে অর্জুনের। এই দ্বিতীয় অধ্যায়ের গল্পে থাকবে দুটি নায়ককে। অর্জুন পাশাপাশি থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।