অভিনেতা জিতু কমল, মূলত তিনি বড়পর্দার অভিনেতা হলেই এই মুহূর্তে দর্শক তাকে চেনেন ‘আর্য সিংহ রায়’ হিসাবে। জি-বাংলার অন্যতম জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিকে আর্য চরিত্রে তিনি আবারও বহুবছর পর বাংলা ধারাবাহিকে ফিরেছেন। যদিও অভিনেতা জানিয়ে এরপর আর বাংলা সিরিয়ালে তাকে দেখা যাবে না।
জিতু একজন দক্ষ পেশাদার শিল্পী এবং ধারাবাহিকে আর্য সিংহ রায় চরিত্র সৃষ্টিকারী অভিনেতা জিতু কমলের অভিনয়ে যেন ঝড় তুলছে। দর্শকের দাবি জিতু অভিনয়ের জন্য তার চোখের এক্সপ্রেশন যথেষ্ট।
আর্য হিসাবে দর্শক জিতুকে ছাড়া কাউকে ভাবতেই পারেননা। তাই তো ধারাবাহিক মাঝপথে ছাড়ার সিদ্ধান্ত নিলেও দর্শকের অনুরোধে ফিরে আসেন তিনি। তবে জানেন কি আপনাদের প্রিয় আর্য অর্থাৎ ASR র চরিত্রে প্রথমে অন্য কাউকে ভেবেছিলেন সংস্থা। এমনকি লুক টেস্টও হয়ে গিয়েছিল তার।
তিনি হলেন অভিনেতা রাহুল মজুমদার। যাকে জি-বাংলার নতুন ধারাবাহিক সাত পাকে বাঁধা’তে দেখা যাবে। আর্য চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল রাহুল মজুমদারের। তবে রাহুল কোনও কারণে সরে দাঁড়ায় এবং পরে জিতু-কে কাস্ট করা হয়। যদিও অভিনেতা জিতুই এই চরিত্রে পারফেক্ট।


