‘কমলা নিবাস’-এ থাকছে নতুন চমক! জি-বাংলার আসন্ন ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে এই জনপ্রিয় খুদে শিশুশিল্পী

রিয়ানশু সরকার

খুব তাড়াতাড়ি পর্দায় আসছে ‘কমলা নিবাস’। ইতিমধ্যেই মধ্যবয়সী দম্পতির ভিন্ন স্বাদের গল্পের ঝলক অনেকেই দেখে নিয়েছেন। বাংলা সিরিয়াল গুলির সাথে এবার টেলিভিশনের পর্দায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে জুটিতে কাজ করবেন দেবশঙ্কর হালদার ও সোহিনী সেনগুপ্ত। মধ্যবয়সী দম্পতির সম্পর্কের স্নিগ্ধতা, তাদের ইচ্ছেপূরণের বাসনা এবং সর্বপরি, মধ্যবিত্ত বাড়ির সংসারের এক সহজ সরল প্রতিচ্ছবি তুলে ধরবে এই মেগা।

আর এই মেগার নতুন চমক হিসাবে থাকছে আরও এক খুদে চরিত্রের এন্ট্রি। যা গল্পের মোড়কে নতুন মাত্রা এনে দেবে। ধারাবাহিকে তার চরিত্রের নাম বিট্টূ। আর এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে খুদে শিশু শিল্পী রিয়ানশু সরকারকে। যাকে অবশ্য দর্শক ‘আকাশ কুসুম ২’-এর গুবলাই নামেই বেশি চেনেন। এর আগেও নিম ফুলের মধু ধারাবাহিকেও অভিনয় দেখা গিয়েছিল রিয়ানশু কে। এবার জি-বাংলার এই নতুন মেগায় খুদে শিল্পীর অভিনয় দর্শকের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার অপেক্ষায়।

রিয়ানশু সরকার