
টিআরপি রেটিং কমতেই গল্পকে আরও টানটান করে তুলতে প্রোফেসর বিদ্যা ব্যানার্জি ধারাবাহিকে আসছে নতুন ট্র্যাক। একদিকে যেমন বিদ্যা ব্যানার্জির আসল পরিচয় ফাঁস হচ্ছে, অন্যদিকে তেমনই গল্পে এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র।
সম্প্রতি ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছে নতুন চরিত্র। আর এই চরিত্রে দেখা যাবে ছোটপর্দার অতি পরিচিত মুখ সম্পূর্ণা মণ্ডলকে। তবে গল্পে তার চরিত্র সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। অভিনেত্রীকে এর আগে ‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দূর্গা’, ‘গোয়েন্দা গিন্নি’, ‘দুর্গা দুর্গেশ্বরী’, ‘হয়তো তোমারই জন্য, ইত্যাদির মতো ধারাবাহিকে দেখা গিয়েছে।
টানা তিন বছর পর ছোটপর্দায় ফিরে যেন আবার নতুন অধ্যায় শুরু করলেন স্বস্তিকা দত্ত। এবার ধারাবাহিকে সম্পূর্ণার এন্ট্রি কি ঘুরিয়ে দেবে গল্পের মোড়? উত্তর মিলবে আগামী পর্বগুলিতে।

