বিয়ের পরেই অভিনয়ে ইতি, সোশ্যাল মিডিয়া থেকেও সরিয়েছেন নিজেকে! স্টার জলসার এই জনপ্রিয় অভিনেত্রী এখন নতুন মা, চিনতে পারছেন?

রুশা চট্টোপাধ্যায়

ছবিতে এক মা তাঁর দুই সন্তানকে আগলে ধরে আছেন। মায়ের কোলে ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি বাংলা সিরিয়াল প্রেমীদের খুবই আপন। চিনতে পারছেন কি এই খুদে অভিনেত্রীকে?

বিয়ের পরেই অভিনয় জগতকে বিদায় জানিয়ে বিদেশেই সংসার পেতেছেন। সিয়াটেল (মার্কিন যুক্তরাষ্ট্র) নিবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুররণ রায়চৌধুরীকে বিয়ের পর অভিনয় কেরিয়ারে ইতি টানেন নায়িকা। লাইমলাইট থেকে দূরে গিয়ে নিজের মতো করে জীবন অতিবাহিত করছেন।

তিনি কেবল অভিনয়েই ইতি টানেননি, সমাজমাধ্যম থেকেও নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছেন। ভক্তদের থেকে দূরে গিয়ে নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেছেন। নিজের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটি ছিল, সেটাকেও করেছেন ডিঅ্যাক্টিভেট। একটি পার্সোনাল প্রোফাইল খুললেও, সেটিকে লক করে রেখেছেন সাধারণের থেকে।

অভিনেত্রী এখন এক সন্তানের মা। তাঁর সংসার আর সন্তান নিয়েই তিনি এখন ব্যস্ত।এবার আন্দাজ করতে পারলেন কে এই অভিনেত্রী? হ্যাঁ, ইনিই হলেন স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘তোমায় আমায় মিলে’-র প্রধান মুখ ‘উষসী’ ওরফে রুশা চট্টোপাধ্যায়। ছবিতে রুশার সাথে দেখা যাচ্ছে তাঁর ভাই রূপান্তর চট্টোপাধ্যায়কেও।

রুশা চট্টোপাধ্যায়