বিয়ের রেশ কাটতেই ফের বাংলা সিরিয়ালে রণজয়! জুটি বাঁধবে ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে

রণজয় অভিকা

সদ্যই চারহাত এক হয়েছে রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির। বিয়ের ক’দিন কাটতে না কাটতেই ফের কাজে ফিরছেন রণজয়। অভিনেতাকে দর্শক শেষবার দেখেছিলেন ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে। তারপর বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে আবারও বাংলা সিরিয়ালে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রণজয়।

টলিপাড়ার অন্দরের খবর এবার নাকি স্টার জলসার সঙ্গে কথা এগিয়েছে তাঁর। কিন্তু রণজয়ের বিপরীতে থাকবেন কোন নায়িকা? ইতিমধ্যেই সেই খবরও কানাঘুষো শোনা যাচ্ছে।

ইতিমধ্যেই নাকি লুক সেট হয়ে গিয়েছে আসন্ন এই ধারাবাহিকের। খুব তাড়াতাড়িই প্রোমো শুটিং হবে। অভিনেত্রী অভিকা মালাকারের সঙ্গে জুটি বাঁধছেন রণজয়।

কিন্তু এবার অভিকার সঙ্গে জুটি বেঁধে ঠিক কোন গল্প বলবেন রনজয়, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধারাবাহিকের গল্পে যে প্রেমের ছোঁয়া থাকবেই তা বলাই বাহুল্য।

অভিকা স্টার জলসার ‘তোমাদের রাণী’ ধারাবাহিক করেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দর্শক মহলে। এমনকী এই ধারাবাহিকের হিন্দি রিমেকের মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তারপর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে। কিছুদিন আগেই রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

রণজয় অভিকা