
অভিনেত্রীদের একটু ঢিলেঢালা পোশাকে দেখলেই বা শারীরিক গঠনে পরিবর্তন দেখলেই নেটিজেনদের কৌতূহল যেন আরও দ্বিগুন বেড়ে যায়। অভিনেত্রীদের প্রেগনেন্সির খবর বরাবরই আলোচনায় থাকে। এবার সেই আলোচনার তালিকায় আরও এক বলি অভিনেত্রী।
এবার ৬৬ বছর বয়সে এসে গর্ভবতী হওয়ার খবরে নতুন করে চর্চায় এলেন প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্ত। যদিও এই বয়সে এসে নীনার ফ্যাশন, ফিগার এবং সৌন্দর্য সকলকে অবাক করে। তার গ্ল্যামার ২০ বছর বয়সী তরুনীদেরও হার মানায়।
৪৯ বছর বয়সে বিবেক মেহরাকে বিয়ে করেন নীনা। এখন গুঞ্জন, ৬৬ বছর বয়সি নীনা নাকি মা হতে চলেছেন। সম্প্রতি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানে স্বামীকে নিয়ে উপস্থিত ছিলেন নীনা।
সাদা রঙের সিল্কের শাড়িতে বেবি বাম্প নজরে আসতেই সমাজমাধ্যমে গুঞ্জন শুরু হয়। অভিনেত্রীর বেশ কয়েকটি ছবিতে নাকি তার স্ফীতোদর লক্ষ করেছেন অনুরাগীরা। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি নীনা।
মাস কয়েক আগেই দিদিমা হয়েছেন নীনা। অভিনেত্রীর মেয়ে মাসাবা গুপ্ত কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এবারে নীনার প্রেগনেন্সির খবর ছড়াতেই কেউ লিখেছেন,‘এই বয়সে মা হতে চলেছেন নীনা!’

View this post on Instagram
