
১৬ বছরের সম্পর্ক, তারপর বিয়ে। দীর্ঘদিনের প্রেমিক সৌমেন ওরফে নীলের সঙ্গে গাঁটছড়া বেধেছেন প্রায় ২ বছর হতে চলল। এবার অভিনেত্রীর ঘরে আসতে চলেছে নতুন সদস্য। মা হতে চলেছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাধের কিছু বিশেষ মুহুর্তের ছবি শেয়ার করে সকলকে সুখবর দিলেন অভিনেত্রী নিজেই।
মা হতে চলেছেন অভিনেত্রী অভিনেত্রী তানিয়া পাল। এদিন ঘরোয়া অনুষ্ঠান করেই অভিনেত্রীর পরিবারের সকলে সাধের অনুষ্ঠানের আয়োজন করেন। অভিনেত্রীর পছন্দের সমস্ত খাবার সাজানো ছিল এদিন হবু মায়ের সামনে।
তানিয়া-সৌমেনের সম্পর্ক প্রায় ১৬ বছরের । একেবারেই ইন্ডাস্ট্রির মানুষ নন সৌমেন । তাঁর সঙ্গে রয়েছে রাজনীতির যোগ । তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তিনি ।

