একটা সময় বহু জনপ্রিয় মেগা সিরিয়ালে দাপিয়ে কাজ করলেও এখন আর ছোটপর্দায় বিশেষ দেখা যায় না অভিনেতা তথাগত মুখার্জিকে। চলচ্চিত্রের জগতের একজন সফল পরিচালক হিসেবেও দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন অভিনেতা।
কেরিয়ারে সফলতা পেলেও তথাগতর ব্যক্তিগত জীবন এবং তার সম্পর্কগুলো নিয়ে টলিউডে কম বিতর্ক হয়নি। বিশেষ করে তাঁর দ্বিতীয় বিয়ে এবং বর্তমান লিভ-ইন সম্পর্ক নিয়ে গত কয়েক বছরে প্রচুর চর্চা হয়েছে।
প্রথমে তিনি অভিনেত্রী কন্যাকুমারীকে ভালোবেসে বিয়ে করেন। তাঁদের সম্পর্কে ভাঙার পর ২০১১ সালে অভিনেত্রী দেবলীনা দত্তকে বিয়ে করলেও ১১ বছরের মাথাতেই ২০২১ সালের শেষের দিকে দেবলীনার সঙ্গে বিচ্ছেদের খবর সামনে আসে।
শোনা যায়, তথাগতর পরিচালিত ছবি ‘ভটভটি’-র নায়িকা বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে বহুদিন লিভ-ইন রিলেশনশিপে ছিলেন তথাগত। তবে সেই সম্পর্কেও ভাঙন ধরে। বর্তমানে আলোকবর্ষা বসুর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তথাগত।
তবে সম্প্রতি সমাজ মাধ্যমে অভিনেতা লিখলেন, ‘আমরা আর কতদিন হাঁটবো।’ হঠাৎ কেন এমন লিখলেন অভিনেতা। একটা সময় তথাগত ও আলোকবর্ষা সম্পর্ক নিয়ে এক সময় নানা চর্চা শুরু হয়েছিল। আসলে তাদের বয়সের ফারাক অনেকটাই। তবে কি এবারেও আলোকবর্ষার সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন অভিনেতা?
না না তা একেবারেই নয়। আসলে আলোকবর্ষা দেওয়ালে রোদের আলোছায়ার একটা ছবি তোলেন। সেই ছবি ভাগ করে নিয়ে অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘বিষাদ, এ ছবিটা বিষাদের। বিষাদ যা জীবনজুড়ে এই ছায়াগুলোর মতন আল্পনা কাটছে রোজ। বিচ্ছেদ, শোক, মৃত্যু, শূন্যতার মত।’
‘বিষাদের অমোঘ নিয়তির দিকে আমরা যে প্রতিদিনই হাঁটি তা নিয়ে কোনও বিবাদ নেই, প্রশ্ন একটাই আমরা আর কতদিন হাঁটব।’
View this post on Instagram

