দুষ্টুমি ভরা হাসি, মায়ের কোলে থাকা এই খুদে তাবড় তাবড় নায়ক-নায়িকার ‘গডফাদার’! সাদা কালো ছবিতে চিনতে পারছেন?

করণ জোহর

সাদা কালো ছবিতে মায়ের কোলে থাকা ছোট্ট খুদেকে চিনতে পারছেন? ভাবা যায়, এই ছোট্ট একরত্তির হাত ধরেই একাধিক স্টার কিড বিনোদন জগতে পা রেখেছেন। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক কালজয়ী ছবি। দেখুন তো চিনতে পারছেন কিনা?

আচ্ছা, তাহলে একটু হিন্ট দেওয়া যাক। এই খুদে বলিউডের জনপ্রিয় পরিচালক তথা প্রযোজক। সম্প্রতি মায়ের ৮৩ বছরের জন্মদিনে মায়ের সাথে ছোটবেলাকার ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে লেখা সবথেকে কঠিন। শব্দ দিয়ে একজন শিশুর জীবনে তার মায়ের গুরুত্ব বোঝানো যাবে না। নিঃস্বার্থ শব্দটাও নিতান্তই ছোট মা নামক শক্তির কাছে।’

পরিচালক এদিন আরও লেখেন, ‘আমার মা আজ ৮৩ বছরে পা দিলেন। আমি সবসময় উদ্বিগ্ন থাকি, দুশ্চিন্তা করি ওঁর স্বাস্থ্য নিয়ে। ওঁকে ছাড়া আমি আমার জীবন কল্পনাও করতে পারি না। উনি ওঁর জীবনে একদগুজ শরীর খারাপ, অসুস্থতাকে প্রতিহত করেছেন, তারপরেও তিনি নিয়মিত তাঁর চুলে রং করে দেওয়ার জন্য জোর করেঞ্জ লিপস্টিক পরেন, কাফতান পরে বাইরে বেরোন। ওঁর এই স্পিরিট আমার শক্তি। আমি এবং আমার যমজ সন্তানরা অত্যন্ত ভাগ্যবান। শুভ জন্মদিন মা।’

ছবির ছোট্ট শিশুটি হলেন করণ জোহর। বলিউডের বহু বিখ্যাত ছবি পরিচালনা করেছেন করণ জোহর। দীর্ঘ তিন দশকের বেশি সময় বলিউডে কাটিয়ে ফেলেছেন তিনি। তার পরিচালনায় ছবি দেখার জন্য আজও মুখিয়ে থাকেন দর্শকমহল।

করণ জোহর

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)