
ছবিতে চশমা পরা বাচ্চা ছেলেটিকে চিনতে পারছেন? পরের ছবিতেই আবার সাদাকালো লুকে নজর কেড়েছে অভিনেতা। মুখে মিষ্টি হাসি লেগে থাকা এই খুদে এখন অনেক মেয়েদেরই ক্রাশ। জানলে অবাক হবেন এই ছোট্ট ছেলেটি আজ বাংলা সিরিয়ালে রীতিমত রাজ করছেন। পার্শ্ব চরিত্রে হলেও একাধিক জনপ্রিয় ধারাবাহিকে নজর কেড়েছেন এই অভিনেতা। বর্তমানে পার্শ্ব চরিত্র থেকে সোজা নায়কের ভুমিকায় অভিনেতা।
আচমকা নিজের ছোটবেলাকার ছবি শেয়ার করতেই ব্যপকভাবে ভাইরাল হয় ছবিটি। অভিনেতার শৈশবের ছবি দেখে বোঝার উপায় নেই যে তিনি আসলে কে? এবার তাহলে সবটা খোলসা করা যাক।
মিঠাই ধারাবাহিকের রাতুল চরিত্রই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় অভিনেতাকে। তবে বর্তমানে বাংলার ঘরে ঘরে সকলে তাকে রায়ান নামেই চেনেন। এবার নিশ্চই আন্দাজ করতে পারছেন কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইনি হলেন উদয় প্রতাপ সিং। এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম আলোচিত অভিনেতা। এই মুহুর্তে টিভির পর্দায় রায়ান-পারুলের রসায়নে মশগুল বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকরা।

