‘সম্পর্কটা টানা আর সম্ভব হচ্ছিল না…স্বামী রাজ…’, এই কারণেই প্রাক্তন স্বামীর সাথে ডিভোর্স হয়েছিল অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের

অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

সালটা ২০১৯…ডিভোর্সের পথে হাঁটেন সুখী দম্পতি রাজ বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। বিয়ের চার বছরের মধ্যেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন অনন্যা ও রাজ। ৪ বছরের প্রেম এবং ৪ বছরের দাম্পত্য জীবন মোট ৮ বছরের সম্পর্ক ছিল তাদের।

কেন ভেঙেছিল অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়ের সুখের সংসার? বিচ্ছেদের সময় তারা কেউ সেই বিষয় লুকিয়ে রাখেননি। সমাজমাধ্যমে পোস্ট করে অনন্যার প্রাক্তন স্বামী রাজ পুরো বিষয়টা জানিয়েছিলেন। শুধু রাজ নয়, সংবাদমাধ্যমের কাছেও নিজেদের বিচ্ছেদের কারণ জানিয়েছিলেন অভিনেত্রী।

তাদের সম্পর্কে ভেঙেছিল খুব শান্ত সিদ্ধান্তেই। দুজনে পাশাপাশি বসেই সিধান্ত নিয়েছিলেন তারা। এক সময় এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে জানিয়েছিলেন, ‘স্বামী রাজ এখানে থাকত না। আর আমি এখানে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি। দূরত্বের কারণেই সম্পর্কটা টানা আর সম্ভব হচ্ছিল না’।