
অপেক্ষার অবসান। অবশেষে স্টার জলসার পর্দায় এবার বাংলার বিগ বস। দ্বিতীয় বার বাংলায় হতে চলেছে এই শো। কারা কারা থাকছেন এই বারের সিজনে, সেই নিয়ে টলিপাড়ায় গুঞ্জন ইতিমধ্যেই তুঙ্গে। বিগ বস বাংলার সঞ্চালনার দায়িত্বে থাকছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর ‘স্টার জলসা বিগ বস বাংলা’-এর প্রোমো শুটিং-এর জন্য বর্তমানে সমস্ত চলতি ধারাবাহিকের নায়ক-নায়িকাদের নিয়ে মিটিং করেছে ‘স্টার জলসা’।
বিশেষ করে যে সব তারকাদের নিয়ে একটু বিতর্ক রয়েছে, তাঁদেরকেই এই শোতে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই তালিকায় রয়েছেন নুসরত জাহান, তৃণা সাহা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, টেলিভিশনের কিছু তারকা জুটিও অংশ নিতে পারেন। তাদের মধ্যে অন্যতম হলেন জলসার গৃহপ্রবেশ জুটি উষসী রায় ও সুস্মিত মুখার্জি।
সূত্র মারফত জানা গিয়েছে বিগ বস বাংলার এবার অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি এবার থাকতে পারেন বাংলার কিছু জনপ্রিয় কনটেন্টক্রিয়েটরও। তবে সবটাই এখন প্রস্তুতি পর্বে, ফলে সঠিক নামের তালিকা পেতে অনুরাগীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
সূত্র মারফত জানা যাচ্ছে, প্রতিদিন রাত ১০.৩০ থেকে সম্প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে এই রিয়্যালিটি শোয়ের। তবে সপ্তান্তে থাকবে বিশেষ চমক, যা এর বরাবরের বিশেষত্ব। শনি-রবি সম্প্রচারের সময়ে পরিবর্তন হয়ে তা হতে পারে রাত ৯.৩০।

