ফের ছোটপর্দায় ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। সেই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস নায়কের ‘লুকসেট’ও নাকি হয়ে গিয়েছে। তবে নায়িকা হিসাবে গীতা এলএলবি ধারাবাহিকের হিয়া মুখার্জির নাম শোনা গেলেও তা এখনও নিশ্চিত নয়। ইতিমধ্যেই নায়িকা নিয়ে নানা জনের নানা মত শুরু হয়েছে।
এর মধ্যেই শোনা যাচ্ছে, সাহেবের ধারাবাহিকে ঠিক হয়ে গিয়েছে খলনায়িকা। তাকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে।
শোনা যাচ্ছে, সাহেবের যে দিন ‘লুকসেট’ হয়েছে সেই দিন আরও দু’জনের ‘লুকসেট’ হয়। তাঁর মধ্যে এক জন নাকি মানসী সেনগুপ্ত। অন্য জন নাকি হলেন ঋতু রাই আচার্য। যদিও এখনও নাকি চূড়ান্ত কিছুই হয়নি।
একপ্রস্থ ‘লুকসেট’ হলেও ধারাবাহিকের কাহিনি নাকি এখনও অভিনেতাদের হাতে নাকি এসে পৌঁছোয়নি। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে মানসীকে। তাঁকে মূলত খলচরিত্রেই দেখে অভ্যস্ত দর্শক। তবে এখনও পর্যন্ত অভিনেত্রীর তরফে কিছু জানা যায়নি। সূত্রের খবর, সম্ভবত আবার স্টার জলসার নতুন ধারাবাহিকেই নায়ক হয়ে ফিরছেন সাহেব।


