
ছবিটি সাদাকালো তবে স্মৃতি গুলো আজও রঙিন! সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই তারকাদের পুরনো ছবি ফিরে আসে। এবার সেই তালিকায় নাম লেখালেন জি বাংলার এক প্রবীণ অভিনেতা। ছবিতে কোঁকড়ানো চুলের তরুণটিকে কি চিনতে পারছেন?
রোগা, ছিপছিপে, ঝাঁকড়া চুলের এই যুবক এখন প্রবীণ। বয়সের ভার চুলে ধরা পড়লেও তাঁর মন কিন্তু রঙিন। পুরনো স্মৃতি ভাগ করে অভিনেতা লেখেন, ‘সেই থিয়েটার এর দিনে…’। দেখে বোঝাই যায়, গ্ল্যামার দুনিয়ায় পা রাখার আগে যে মঞ্চই ছিল তার পছন্দের জায়গা।
অভিনেতার সাম্প্রতিক পোস্ট করা ছবিটি কয়েক দশক পুরনো, যখন অভিনয়ের নেশায় তিনি রাতদিন এক করতেন থিয়েটারের মঞ্চে।
ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই যুবক আসলে টলিউডের এক অত্যন্ত পরিচিত অভিনেতা। ইনি আর কেউ নন, রায়ানের দাদু আশুতোষ মানে অভিনেতা সুব্রত গুহ রায়। বর্তমানে জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে তিনি দাদুর চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন।
নেটিজেনরা ইতিমধ্যেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সুব্রতকে। অভিনেতা দ্রোণ মুখোপাধ্যায় মানে ‘গোপাল’ লেখেন, ‘জিও কাকা.. দারুণ ছবি’।

