‘বাবা-মা বিরক্ত…আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়…’, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তৃণা

তৃণা সাহা

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তৃণা সাহা। একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী। পাশাপাশি সিরিজেও কাজ করেছেন। বলাই বাহুল্য, নিজের প্রতিভায় ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত নায়িকা তিনি।

তবে তৃণা কখনো ভাবেইনি সে অভিনয় পেশায় আসবে। অভিনয়ে আসার জন্য পরিবারের প্রথমে বাধা দেয়। এক সাক্ষাৎকারে তৃণা অতীতের সেই কথাই জানিয়েছেন, “আমার বাবা-মা এই বিষয়টা মেনে নিতে পারেনি, তারা খুব রেগে গিয়েছিল এমনকি কথা বলা বন্ধ করে দেয়। সেই সময় আমার জন্য কঠিন সময় ছিল।”

অভিনেত্রী আরও বলেন, শুধু অতীতেই নয়, এখনো অনেক সময় কাজের কারণে শুটিং শেষ করে বাড়ি ফিরতে দেরি হলে তাঁর বাবা-মা বিরক্ত হন। তখনও কথা বলা বন্ধ করে দেয়। তবে এখন নিজে এই সব পরিস্থিতি সামলাতে শিখেছে।

তৃণা বলে,  ‘যখন কেউ রেগে থাকে, তখন যতই বোঝাও না কেন, সে তখন সেটা মানতে চায় না। তাই কিছু বিষয় ছেড়ে দিতে হয়। সময় দিলে অনেক কিছুই নিজে থেকেই ঠিক হয়ে যায়।”