
স্টার জলসার নতুন মেগা ধারাবাহিক ‘ঘূর্ণি’। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকের প্রোমো দেখানো হলেও নায়ক-নায়িকার মুখ দেখানো হয়নি। উমা ধারাবাহিকের পর ফের আবারও এক মহিলা ক্রিকেটারের গল্প নিয়ে আসছে চ্যানেল।
এতদিন ধরে জানা যাচ্ছিল নায়কের চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা নীল ভট্টাচার্যকে। তবে নীল এই ধারাবাহিকে থাকছেন না বরং ছোটপর্দার অন্য এক নায়ককে দেখা যাবে। কে তিনি?

তিনি হলেন গীতা এলএলবি-নায়ক অভিনেতা কুণাল শীল। হ্যাঁ, ‘ঘূর্ণি’তে নায়কের চরিত্রে দেখা যাবে কুণালকে আর নায়িকার চরিত্রে থাকবে নতুন মুখ রেশমা মণ্ডল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অভিনেত্রী মল্লিকা মজুমদার।
