
মেকআপ ছাড়া ক্যামেরার সামনে, ভাবা যায়! বিনোদন জগত মানেই গ্ল্যামার। পর্দা হোক বা পর্দার বাইরে, মেকআপ ছাড়া অভিনেতা-অভিনেত্রীদের আমরা ভাবতেই পারি না। এমনকি ছবি তুলতেও পছন্দ করেন না। তবে সেই গ্ল্যামারের জগতেই এমন কিছু নায়িকা রয়েছেন যারা সম্পূর্ণ বিপরীতে হেঁটে নজির তৈরি করেছেন। মুখের দগদগে দাগ আর উস্কোখুস্কো চুলে সকলের সামনে নিজেকে মেলে ধরেছেন তারা। চলুন দেখে নেওয়া যাক মেকআপ লুকে এই পাঁচ নায়িকা, আপনাদের চোখে কে সেরা?

আরাত্রিকা মাইতি (জোয়ার ভাঁটা)
জি-বাংলার জোয়ার ভাঁটা সিরিয়ালের নায়িকা আরাত্রিকা মাইতি। তার লুকের সাথে মাঝেমধ্যেই সুচিত্রা সেনের লুকের তুলনা করা হয়। মেকআপেই শুধু তিনি সুন্দর নন, মেকআপ ছাড়াও দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা। মাঝেমধ্যেই বিনা মেকআপে ধরা দেব আরাত্রিকা।

শিরীন পাল (চিরদিনই তুমি যে আমার)
বাংলা সিরিয়ালে নতুন মুখ। জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়িকা চরিত্রেই মিলেছে জনপ্রিয়তা। তবে পর্দার অপর্ণা, বাস্তবে খুবই সরল জীবনযাপন করতে পছন্দ করেন। পর্দায় চওড়া মেকআপ থাকলেও বাস্তবে একেবারেই নো মেকআপ লুকে স্বচ্ছন্দ তিনি, সাক্ষাৎকার হোক, বা পার্টি বিনা মেকআপেই ধরা দিয়ে থাকেন শিরীন।

মোহনা মাইতি (তুই আমার হিরো)
জি-বাংলার এই নায়িকা শুটিংয়ের বাইরে মেকআপ ছাড়াই ঘুরে বেড়ান তিনি। নো-মেকআপ লুকেও মোহনা বড্ড মিষ্টি।

সাইনা চট্টোপাধ্যায় (কনে দেখার আলো)
মেকআপ ছাড়াও ছবি পোস্ট করতে সাহসী কনে দেখার আলো লাজু ওরফে সাইনা চট্টোপাধ্যায়। তাকে মেকআপ ছাড়াও দেখতে অনেক ভালো লাগে।

দিব্যানী মন্ডল (ফুলকি)
ফুলকি ধারাবাহিকের নায়িকা মেকআপ ছাড়াও সুন্দরী। নো মেকআপ ছাড়া ছবি তুলতে সংকোচ করে না।
