টেলিভিশন জগত হারাল এক উজ্জ্বল প্রতিভাকে! সাতসকালেই প্রয়াত জনপ্রিয় তারকা, শোকস্তব্ধ দর্শকমহল

সরলা মহেশ্বরী

আর শোনা যাবে না সেই কন্ঠ! সাতসকালেই মিলল মন খারাপের খবর। ভারতীয় টেলিভিশন সাংবাদিকতার জগত হারাল এক উজ্জ্বল প্রতিভাকে। চলে গেলেন বিখ্যাত সাংবাদিক। ১২ ফেব্রুয়ারি বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দূরদর্শনের প্রবীণ সংবাদপাঠিকা সরলা মহেশ্বরী।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১। সংবাদপাঠিকার প্রয়াণের খবরে শোকস্তব্ধ সংবাদমাধ্যম ও দর্শকমহল। তার শেষকৃত্য বিকেল ৪টায় দিল্লির নিগম বোধ ঘাটে অনুষ্ঠিত হবে।

সরলা মহেশ্বরী ১৯৭০ ও ১৯৮০-র দশকে দূরদর্শনের অন্যতম জনপ্রিয় সংবাদ পাঠিকা ছিলেন। ভারতীয় টেলিভিশনে লাইভ সংবাদ পাঠ করা প্রথম দিকের অ্যাঙ্করদের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি তার শান্ত কণ্ঠস্বর এবং মার্জিত আচরণের জন্য পরিচিত ছিলেন সংবাদমহলে।

তাকে সাদা-কালো থেকে রঙিন টেলিভিশনে রূপান্তরিত হতে দেখেছেন মানুষ। দিল্লি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময়, সরলা মহেশ্বরী দূরদর্শনের জন্য অডিশন দেন। প্রথমে তিনি ঘোষক এবং পরে সংবাদ পাঠক হিসেবে কাজ শুরু করেন।

সরলা মহেশ্বরীর মৃত্যু সম্পর্কে তথ্য দূরদর্শনের এক্স হ্যান্ডেল থেকেও দেওয়া হয়েছে। পোস্টে লেখা রয়েছে, “দূরদর্শন পরিবারের পক্ষ থেকে, শ্রীমতী সরলা মহেশ্বরীর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তিনি ছিলেন একজন শ্রদ্ধেয় ও শ্রদ্ধেয় দূরদর্শনের সংবাদ পাঠক, যিনি তার মৃদু কণ্ঠস্বর, সুনির্দিষ্ট উচ্চারণ এবং মর্যাদাপূর্ণ উপস্থাপনার মাধ্যমে ভারতীয় সংবাদ জগতে একটি বিশেষ স্থান অর্জন করেছিলেন।”

সরলা মহেশ্বরী