ভাঙল আরও এক সুখের সংসার! ডিভোর্সের পথে হাঁটলেন জনপ্রিয় জুটি

হনসিকা মোতওয়ানি

আজকাল বিয়ে যেন ছেলেখেলায় পরিণত হয়ে উঠছে। চারিদিকে বিচ্ছেদের সুর। ফে আরও এক অভিনেত্রী দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ডিভোর্সের পথে হাঁটলেন। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেল তামিল অভিনেত্রী হনসিকা মোতওয়ানি ও সোহেল খাতুরিয়ার।

২০২২ সালের নভেম্বরে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে প্রেমিকা হনসিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সোহেল। তারা দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে ধুমধাম করে বসেছিল বিয়ের আসর। এমনকি তাদের বিয়ের প্রস্তুতি নিয়ে একটি রিয়্যালিটি শো-ও তৈরি হয়েছিল।

তবে সেই দাম্পত্য সুখের হয়না। তবে ২০২৫-এর শুরু থেকেই শুরু হয় টানাপোড়েন। হনসিকা তাঁর ইনস্টাগ্রাম থেকে বিয়ের সব ছবি ডিলিট করে দেয় আর তারপর কৌতূহল বাড়ে। যৌথ পরিবারের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল হনসিকার। শেষমেশ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে। শেষ পর্যন্ত তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

হনসিকা মোতওয়ানি

হনসিকার আইনজীবী আদনান শেখ জানিয়েছেন, অভিনেত্রী তাঁর প্রাক্তন স্বামীর কাছ থেকে কোনও ধরনের খোরপোশ বা অ্যালিমনি (Alimony) দাবি করেননি। আইনজীবীর কথায়, ‘আমাদের মক্কেল হানসিকা কোনো দাবিদাওয়া ছাড়াই সম্মানজনক ভাবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। আদালতে দু’জনেই স্বীকার করেছেন যে এই বিয়ে টিকিয়ে রাখা আর সম্ভব নয়।’

হনসিকা মোতওয়ানি

সূত্রঃ https://eisamay . com/entertainment/hansika-motwani-granted-divorce-from-sohael-khaturiya-after-3-years-of-marriage/200484951.cms