মুহূর্তে সব শেষ…! সকাল হতেই চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী, মাত্র কয়েকদিনের লড়াইয়ে আর শেষ রক্ষা হল না

মধু মলহোত্রা

বিনোদন জগত হারাল আরও এক পরিচিত মুখকে। আশি থেকে নব্বইয়ের দশক পর্যন্ত একাধিক ব্লকবাস্টার ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী। ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউড তারকা। ১৩ মার্চ, শুক্রবার মুম্বইয়ে নিজের বাসভবনেই  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলি অভিনেত্রী মধু মলহোত্রা।

মধু মলহোত্রার অভিনয় জীবনের সবচেয়ে স্মরণীয় কাজ হলো সুভাষ ঘাইয়ের ১৯৮৩ সালের হিট ছবি ‘হিরো’। রেশমার গাওয়া বিখ্যাত গান ‘লম্বি জুদাই’-তে এক যাযাবর নারীর ভূমিকায় তাঁর অভিনয় আজও দর্শকদের মনে গেঁথে আছে।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে তিনি অমিতাভ বচ্চন থেকে শুরু করে ঋষি কাপুর অভিনয় করেছেন বহু অভিনেতার সঙ্গে। পরবর্তীকালে অভিনয় করেছিলেন অনিল কাপুর, রানী মুখোপাধ্যায়ের মত তারকাদের সঙ্গেও। ১৯৭৫ সালে র‍্যামসে ব্রাদার্স নামের একটি ভৌতিক ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী।

চলচ্চিত্র জগত থেকে দীর্ঘদিন নিজেকে সরিয়ে রাখার পরেও তিনি আজও বিশেষ কিছু সিনেমার জন্য মানুষের কাছে একই ভাবে পরিচিত। খুব স্বাভাবিকভাবেই অভিনেত্রীর মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।