ছবিতে থাকা ছোট্ট খুদেকে চিনতে পারছেন? এই ছোট্ট মেয়েটি এখন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী। খলনায়িকা চরিত্রেও কিন্তু বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে
ছোটবেলার সেই মেয়েটি এখন বাঙালির স্টাইল আইকন। এখনো মুখে সেই মিষ্টি হাসি। কিন্তু এখন আর দেখতে ছোটবেলার মতো নেই, অনেক পরিবর্তন হয়েছে। গোলগাল চেহারার সেই খুদে এখন ছিপছিপে ফিগারে সবার নজর কাড়ে পর্দায় কিংবা সোশ্যালে।
টেলিপাড়ায় তাকে সকলে তোর্সা নামেই চেনেন। অভিনেতা সিদ্ধার্থ মোদকের বান্ধবীর চরিত্রে অভিনয় করে একসময় দর্শকের ব্যপক প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। এবার আন্দাজ করতে পারছেন কে এই অভিনেত্রী?
ইনি হলেন অভিনেত্রী তন্বী লাহা রায়। বর্তমানে তাকে দেখা যাচ্ছে জি-বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে মীরা ম্যাডাম চরিত্রে।


