
অভিনয় জগতে ফের মৃত্যু সংবাদ! জনপ্রিয় ছবির অভিনেত্রী আর নেই। ২০১৫ সাল থেকে পার্কিনসন রোগে ভুগছিলেন অভিনেত্রী। সেই থেকে এতদিন যাবৎ এই রোগের সঙ্গে লড়াই করছিলেন। পার্কিসন রোগের কারণে ধীরে ধীরে কথা বলার এমনকী খাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন তিনি। এমনকি নড়াচড়া করতেও সমস্যা হতো তাঁর।
এদিন ৮২ বছর বয়সে বিভার্লি হিলসের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত ‘সুপারম্যান’ ছবির জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ভ্যালেরি রিচি পেরিন। ‘সুপারম্যান’ ছবিতে তিনি লেক্স লুথারের সহযোগী এবং প্রেমিকা ইভ টেসচমাচারের চরিত্রে অভিনয় করেছিলেন। এমনকী এই চরিত্রের জন্য অস্কারের জন্য মনোনীতও হন। ১৯৭০ এর দশকের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী ছিলেন তিনি হলিউডের।
১৯৪৩ সালের ৩ সেপ্টেম্বর টেক্সাসে জন্মগ্রহণ করেন ভ্যালেরি রিচি পেরিন। তাঁর বাবা আমেরিকার সৈন্যদলে ছিলেন। তাঁর মা স্কটল্যান্ডের একজন নৃত্যশিল্পী ছিলেন। ভ্যালেরির ছোটবেলাটা বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কেটেছে। মূলত, জাপান, ফ্রান্স এসব দেশে। ১৯৬৯ সালে তিনি তাঁর ফিয়ন্সেকে হারান। একটি দুর্ঘটনায় প্রয়াত হন বিল হারমান।

