
ছবিতে মায়ের কোলে থাকা ছোট্ট ছেলেটিকে এক পলকে দেখে বোঝার সাধ্য নেই যে আসলে কে এই অভিনেতা? আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন না? ছোটবেলায় মিষ্টি মুখের হাসিতে সকলকে মাতিয়ে রাখলেও বড় বয়সে কিন্তু ধারাবাহিকের নায়ক-নায়িকাকে বিপদে ফেলতে ওস্তাদ এই অভিনেতা। বাংলা সিরিয়ালের জনপ্রিয় খলনায়ক সে। বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে কাজ করছেন এই অভিনেতা। কে বলুন তো?
যদিও এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু নেগেটিভ চরিত্রেই নয়, মিঠিঝোরা ধারাবাহিকে নায়িকার দাদার চরিত্রেও অসাধারণ অভিনয় করেছিলেন অভিনেতা। এবার কি আন্দাজ করতে পারছেন কে এই অভিনেতা?
হ্যাঁ, ঠিকি ধরেছেন ইনি হলেন অভিনেতা সুতীর্থ সাহা। যাকে দর্শক মেঘরাজ বলেই চেনেন। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য-অপর্নার একমাত্র শত্রু হলেন মেঘরাজ। গল্পে ভিলেন হলেও বাস্তবে ভীষণই ভালো মনের মানুষ অভিনেতা।

