
‘মেয়েবেলা’ করেই একপ্রকার বাংলার ক্রাশ হয়ে গিয়েছিলেন অর্পণ ঘোষাল। মাত্র ছ মাসের মাথায় মেয়েবেলা শেষ হতেই মন খারাপ শুরু হয়েছিল দর্শকদের। অল্প সময়ের মধ্যেই দর্শকের পছ্ন্দের জুটি হয়ে উঠেছিলেন অর্পণ ঘোষাল ও স্বীকৃতি মজুমদার। মৌঝরের জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক। আর কি দেখা যাবে না মৌ আর ডোডোকে?
এবার দর্শকদের মন ভাল হয়ে গেল অর্পণেরই এক ইনস্টাগ্রাম পোস্টে। একটি ছবি পোস্ট করে দর্শকদের ফের চমকে দেন অর্পন অর্থাৎ পর্দার ডোডোদা। সেই ছবিতেই একসঙ্গে দেখা যায় মৌঝর জুটিকে। তাহলে কি আবারও একসঙ্গে জুটি বেঁধে ফিরছেন তারা? মাঝে পর্দায় অর্পণকে দেখা গেলেই বিয়ের পর থেকে সেভাবে দেখা মেলেনি স্বীকৃতির। এবার কোন ধারাবাহিকে ফিরতে চলেছে মৌঝর জুটি।
কোন ধারাবাহিকে নয়, দিদি নম্বর ওয়ান এর মঞ্চে দেখা যেতে চলেছে অর্পণ-স্বীকৃতির। দিদি নম্বর ওয়ানে খেলতে আসছেন মৌ আর ডোডো। এতদিন পর এই হিট জুটি আবারও পর্দায় দেখার অপেক্ষা দর্শকমহল।
View this post on Instagram
