শেষ হল দীর্ঘ লড়াই! অবশেষে থামল সুরেলা সফর, প্রয়াত জনপ্রিয় গায়ক, শোকস্তব্ধ গোটা গানের জগত

ব্র্যাড আর্নল্ড

থেমে গেল সুরের পথচলা, সঙ্গীত জগত হারাল আরও এক উজ্জ্বল প্রতিভাকে। ৭ ফেব্রুয়ারি, শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় গায়ক। কয়েক মাস আগেই জানা গিয়েছিল তিনি স্টেজ ৪ কিডনি ক্যান্সারে আক্রান্ত।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াইয়ের পরেও শেষ রক্ষা হল না। প্রয়াত গ্র্যামি মনোনীত আমেরিকান রক ব্যান্ড ‘৩ ডোরস ডাউন’-এর প্রধান গায়ক ব্র্যাড আর্নল্ড। মৃত্যুকালে তার মাত্র ৪৭ বছর।

জানা যাচ্ছে নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক। ব্র্যাড আর্নল্ড এর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা গানের জগত। তার সুর, তার কাজ চিরকাল বেঁচে থাকবে সঙ্গীতের ইতিহাসে।

ব্র্যাড আর্নল্ড এর কালজয়ী গানের জন্য বিশ্বজুড়ে রক সংগীতপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন গুণী এ সংগীতশিল্পী।

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে গঠিত হওয়া ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডটি ২০০০ সালে তাদের প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ প্রকাশের পরই বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। অ্যালবামটি ছয় মিলিয়নের বেশি কপি বিক্রি হয়ে ইতিহাস গড়ে। দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে এবং জিতে নিয়েছে একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড।

ব্র্যাড আর্নল্ড