বাবার কোলে ছোট্ট খুদেই এখন গানের সুরে মঞ্চ কাঁপাচ্ছে! চিনতে পারছেন গায়িকাকে?

অঙ্কিতা ভট্টাচার্য

বাবার কোলে ছোট্ট খুদেকে এক নজরে দেখলে চেনা মুশকিল। অন্নপ্রাশনের অনুষ্ঠানে মাথায় মুকুট, গলায় মালা পরে একদৃষ্টে তাকিয়ে থাকা একরত্তি এখন গানের জগতে এক পরিচিত মুখ। মাত্র ২৩ বছর বয়সেই গানের সুরে মঞ্চ কাঁপাচ্ছে এই মিষ্টি মেয়ে। চিনতে পারছেন গায়িকাকে?

তবে সাফল্যের শীর্ষে পৌঁছেও খুব সাদামাটা ভাবে জীবনযাপন করেন। বিদেশে ঘুরে ঘুরে একাধিক শো করলেও নিজের মাটিকেই আঁকড়ে বাঁচতে ভালোবাসেন গায়িকা। সারেগামাপা জিতে দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। তার সুরেলা কণ্ঠে মুগ্ধ আপামর বাঙালি।

এবার নিশ্চই আন্দাজ করতে পারছেন কে এই গায়িকা। হ্যাঁ, ইনি হলেন গোবরডাঙার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্য। সারেগামাপা বিজয়ের শিরোপা মাথায় ওঠার পরই পেয়েছেন খ্যাতি, সেইসাথে মিলেছে সাফল্যও। যার গানে মুগ্ধ আট থেকে আশি সকলেই। মঞ্চে নানা ধরণের গান গেয়ে নজর কেড়েছেন মানুষের। এত কম বয়সে এমন পারফরম্যান্স সত্যি ভাবা যায় না। টলিউডের বেশ কিছু ছবিতে প্লেব্যাকও করেছেন অঙ্কিতা।

 অঙ্কিতা ভট্টাচার্য