মা আর দিদির মাঝে থাকা ছোট্ট খুদে আজ বাংলা সিরিয়ালের দাপুটে খলনায়িকা, চিনতে পারছেন কি?

চান্দ্রেয়ী ঘোষ

সাদা কালো ছবিতে মা ও দিদির মাঝে বসে থাকা ছোট্ট খুদেকে চিনতে পারছেন? বাংলা সিরিয়ালে খলনায়িকা চরিত্রে দুর্দান্ত অভিনয় এই খুদের। বলুন তো কে?

ছবিতে দুই মেয়ের মধ্যে বড় মেয়ের নাম ঐন্দ্রিলা ঘোষ। নৃত্যশিল্পী হিসেবে দারুণ সুনাম অর্জন করেছেন তিনি। তবে মায়ের মতো মণিপুরী নাচের শীর্ষে তিনি এখনও পৌঁছতে পারেননি।

ছবিতে থাকা ছোট্ট মেয়েটিই এই পরিবারের রকস্টার। সে অবশ্য মা-দিদির মতো নাচ শেখেনি, কিন্তু এই পরিবারের সবথেকে বিখ্যাত মুখ সেই। মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রাখা। গত ২০ বছর তিনি পার করেছেন সিরিয়ালে।

চান্দ্রেয়ী ঘোষ

মা মনসা থেকে কটকটি রাক্ষসী চরিত্রে তার জনপ্রিয়তা ঘরে ঘরে। এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কে এই অভিনেত্রী? প্রথম দেখাতে হয়তো অনেকেই চিনতে পারবেন না। তবে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে ইনি হলেন চান্দ্রেয়ী ঘোষ।

চান্দ্রেয়ী ঘোষ