ছবিতে সাদা ফ্রক পরা বাচ্চা মেয়েটিকে চিনতে পারছেন? এই খুদে আজ বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

অনামিকা চক্রবর্তী

ছবিতে সাদা ফ্রক পরা ছোট্ট খুদে কে চিতে পারছেন?  অসংখ্য হিট ধারাবাহিক রয়েছে তাঁর ঝুলিতে। প্রায় ১১ বছর হল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। ছোটপর্দায় ‘রাজযোটক’ ধারাবাহিক দিয়েই অভিনয় সফর শুরু অভিনেত্রীর। পাশাপাশি সিনেমায়ও কাজ করেছেন। যথেষ্ট ভালো অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও ওজন বাড়ার কারণে দীর্ঘদিন ধরে হাতে কাজ নেই অভিনেত্রীর। তবে বর্তমানে তাকে আপাতত কোনও মেগায় দেখা না গেলেও, এখন ডেইলি ভ্লগ বানান তিনি। অভিনেত্রীর স্বামীও কিন্তু ছোটপর্দার হার্টথ্রব নায়ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছোটবেলার ও বর্তমানের দুটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘মা, তখনও হাত ধরেছিল, এখনও হাত ধরে আছে।’ এবার কি আন্দাজ করতে পারছেন কে এই অভিনেত্রী? হ্যাঁ, ঠিক ধরেছেন ইনি হলেন ছোটপর্দার ‘হিয়া’ ওরফে অনামিকা চক্রবর্তী। তার ‘এখানে আকাশ নীল’-এর ‘হিয়া’ চরিত্রটি এখনও দর্শকমহলে বেশ জনপ্রিয়।

একজন ব্লগার হিসাবে এবার নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। তাই নিজের ফেসবুক চ্যানেলে নিয়মিত ব্লগিং শুরু করেছেন অনামিকা। ইতোমধ্যে ভালোই সাড়া পেয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

অনামিকা চক্রবর্তী