
শৈশবে ফিরে যেতে কে না পছন্দ করেন। তাই বার বার ফিরে যেতে মন চায় সেই সময়টায়। ছোটবেলার তেমনই কিছু ছবি শেয়ার করে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী। ছবিতে সাদা ফ্রক পরে বসে থাকা একরত্তি কে চিনতে পারছেন?
ছোটপর্দা থেকে কেরিয়ার শুরু। এরপর বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় বরাবর সক্রিয় এই নায়িকা কিন্তু বং ক্রাশ হিসাবেই পরিচিত। কয়েক বছর আগেও তাঁর মেদহীন ফিগারের প্রেমে পড়তেন পুরুষেরা। তবে এখন তাঁর ওজন বেড়েছে, যদিও আত্মবিশ্বাসে ভাঁটা একটুও পড়েনি।
বাংলা সিরিয়ালে ‘ওগো বধু সুন্দরী’ ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। তারপর থেকে আজও দর্শকের কাছে ‘ললিতা’ হিসাবেই বেশি পরিচিত।
সামনেই তাঁর বিয়ে। বাগদান সেরেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকারের সঙ্গে। দেখুন তো চিনতে পারছেন? আরও একটু হিন্ট দিয়ে বলি তাঁর দিদিও কিন্তু অভিনেত্রী। বাবাকে হারিয়েছেন সদ্যই। হ্যাঁ, ছবির এই ছোট্ট মেয়েটি আর কেউ নন, টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

