ছবিতে থাকা ছোট্ট খুদেকে চিনতে পারছেন? এই মেয়েটি বর্তমানে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

সাইনা চট্টোপাধ্যায়

ছবিতে থাকা মিষ্টি খুদেকে চিনতে পারছেন? অভিনেত্রীকে ছোটবেলায় দেখতে কিন্তু পুরো কিউটের ডিব্বা। সবে ১৫ বছর বয়স এখন অভিনেত্রীর। ক্লাস টেনের পড়াশোনার চাপ, সঙ্গে শ্যুটিং দুটো সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় তাকে। এত অল্প বয়সেই বাংলা সিরিয়ালের নায়িকা সে।

অভিনেত্রীর বাবাও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়ক ছিলেন। অভিনেত্রীর অভিনয়ের শিক্ষাগুরু তার বাবাই ছিলেন। মাত্র দুটো ধারাবাহিকে কাজ করেই দর্শকের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। দর্শক এখন তাকে লাজো বলেই ডাকে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে।

ইনি হলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র কন্যা সাইনা চট্টোপাধ্যায়। স্টার জলসার ‘কনে দেখা আলো’ ধারাবাহিক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ‘লাজু’ সাইনা চট্টোপাধ্যায়। যদিও সাইনার সঙ্গে টেলিভিশনের দর্শকদের প্রথম পরিচিতি ছিল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে, যখন সে তরুণী রূপা-র চরিত্রে অভিনয় করেছিলেন।

সাইনা চট্টোপাধ্যায়