ছবিতে বাঁশি হাতে কৃষ্ণ সেজে থাকা ছোট্ট মেয়েটিকে চিনতে পারছেন? এই খুদে আজ ছোটপর্দার দাপুটে অভিনেত্রী

মানসী সেনগুপ্ত

গোলগাল মুখ, মাথায় ফুলের মুকুট আর সারা গায়ে গয়না, কনের বেশে বসে থাকা একরত্তিকে চিনতে পারছেন?বাঁশি হাতে কৃষ্ণ সেজে থাকা সেই  ৩০ বছর আগের সেই স্মৃতি আজও অমলিন অভিনেত্রীর কাছে। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি ফ্রেমবন্দী করে তাক লাগিয়ে দিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।

দেখুন তো চিনতে পারেন কি না, কার কথা বলা হচ্ছে? সদ্যই দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী। ছবিতে বাম দিকে রয়েছে তার বর্তমান সময়ের ছবি এবং ডান দিকে ঠিক ৩০ বছর আগের এক শৈশব স্মৃতি।

৩০ বছর আগে মা ও দাদার সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেত্রী, ঠিক সেই মুহূর্তটিই আবারও রিক্রিয়েট করলেন অভিনেত্রী। বাংলা সিরিয়ালে অভিনেত্রীর খলনায়িকা চরিত্রে অভিনয়ের কোন তুলনা হয়না। বর্তমানে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

আন্দাজ করতে পারছেন কে এই খলনায়িকা? ইনি আর কেউ নন, টলিপাড়ার পরিচিত মুখ মানসী সেনগুপ্ত। আকাধিক জনপ্রিয় ধারাবাহিকে মানসীর অভিনয় মুগ্ধ হয়েছেন দর্শক। এই মুহূর্তে জি বাংলার তারে ধরি ধরি মনে করি মেগাতে দেখা যাচ্ছে মানসীকে।

মানসী সেনগুপ্ত

মানসী সেনগুপ্ত