একগাল হাসিতে ছোট্ট ছেলেটি আজ টেলিভিশনের জনপ্রিয় মুখ! কে চিনতে পারছেন?

সায়ক চক্রবর্তী

দুষ্টু চোখের চাওনি, মুখে একগাল হাসিতে ছোট্ট ছেলেটিকে চিনতে পারছেন। টেলিভিশনের পর্দায় তিনি একজন জনপ্রিয় অভিনেতা। যদিও বড় বয়সে অভিনেতার ফ্যান ফলোয়ারের সংখ্যা জানলে চোখ কপালে উঠবে আপনারও। একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন অভিনেতা। পেয়েছেন দর্শকের অগাধ ভালবাসা। বর্তমানে তাকে টিভির পর্দায় দেখা না গেলেও অভিনেতার রোজনামচার খুঁটিনাটি কোনটাই অজানা থাকে না নেটিজেনদের। কারণ ব্লগের মাধ্যমেই তিনি তার প্রতিটা মুহুর্ত ভাগ করে নেন দর্শকের সাথে।

টলিপাড়ার পরিচিত মুখ হলেও তিনি একজন জনপ্রিয় ব্লগার। সোশ্যাল মিডিয়ায় যাকে নিয়ে নিয়মিত চর্চা প্রায় লেগেই থাকে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ইনি হলেন সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী।  অভিনয় দিয়ে পেশাজীবন শুরু করলেও এখন সায়ক রীতিমতো জনপ্রিয় ইউটিউবার। তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম।

কিছুদিন আগেই শেষ হয়েছে সায়কের তুই আমার হিরো সিরিয়ালের কাজ। আপাতত নতুন কোন প্রোজেক্টে কাজ করছেন না সায়ক। অভিনয়ের পাশাপাশি ব্লগিং টাকেই পেশা হিসাবে বেছে নিয়েছেন সায়ক।

সায়ক চক্রবর্তী