ধুতি পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটি বর্তমানে টলিউডের হার্টথ্রব নায়ক! কে চিনতে পারছেন?

ইন্দ্রজিৎ বসু

ছবিতে পরনে সাদা ধুতি পাঞ্জাবি পরা বাবু বেশে থাকা ছোট্ট খুদেকে চিনতে পারছেন? ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দাতেও কাজ করেছেন অভিনেতা। উপহার দিয়েছেন একের পর এক জনপ্রিয় ধারাবাহিক।

বর্তমানে বাংলা সিরিয়ালে ঝড় তুলেছেন এই অভিনেতা। তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। ১৬ বছরের অভিনয়জীবনে  ‘রাশি’, ‘গোয়েন্দা গিন্নি’,‘ধ্রুবতারা’, ‘সাথী’-সহ বহু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এত বছর নায়ক হিসাবে ইন্ডাস্ট্রিতে টিকে আছেন, এটাই অনেক বড় ব্যাপার বলে দাবি অভিনেতার। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কার কথা বলা হচ্ছে? এই ছোট্ট খুদে আসলে স্টার জলসার পরশুরাম ওরফে ইন্দ্রজিৎ বসু।

সম্প্রতি ইন্দ্রজিৎ তার ছোটবেলার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বর্তমানে স্টার জলসার পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকে একজন পুলিশের বেশে দেখা যাচ্ছে অভিনেতাকে। শুধু তাই নয়, বেঙ্গল টপার পরিণীতাকে কাঁটায় কাঁটায় টক্কর দিচ্ছে ইন্দ্রজিৎ বসু’র পরশুরাম।

ইন্দ্রজিৎ বসু