ইন্ডাস্ট্রিতে ফের খারাপ খবর! অভিনয় জগত হারাল এক উজ্জ্বল প্রতিভাকে। চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী। ২০১৯ সালে প্রথম কঠিন অসুখ ধরা পড়ে অভিনেত্রীর। মাইলোমায় আক্রান্ত অভিনেত্রী। ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে পথচলা থামল, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে।
১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলার দিকে মৃত্যু হয় অভিনেত্রীর। বিকেল ৩টেয় সময় মুম্বইয়ের আন্ধেরি পূর্বের চাকালা পারসিওয়াড়ায় একটি হিন্দু শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৬০ বছর।
হিন্দি ও মারাঠী ছবি ছাড়াও টেলিভিশনের পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন প্রবীণাদেবী। বড়পর্দা ছাড়াও টেলিভিশনে তাঁর অভিনয় দর্শকের হৃদয় জিতে নিয়েছে।। ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে প্রবীণার অভিনয় আজও ভুলতে পারেনি দর্শক। সলমন খানের সহ-অভিনেত্রীও ছিলেন। ‘রেডি’ ছবিতে কাজ করেছেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ইমরান হাশমির সঙ্গে ‘তস্করি’ সিরিজ়ে।
জনপ্রিয় সিরিজ ‘ফ্যামিলি ম্যান ৩’-তে কম সময়ের চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়েছেন তিনি। ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে নজর কাড়েন প্রবীণা।


