
চিনতে পারছেন ছবিতে থাকা এই অভিনেত্রীকে। প্রথম নজরে অনেকেরই ধারনার বাইরে অভিনেত্রীকে চিনতে পারা। তবে জানলে অবাক হবেন টলিউড ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রীদের তিনিও একজন। বাংলার দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেত্রী।
অনেক অল্প বয়সেই অভিনয় জগতে পা রাখেন তিনি। সবচেয়ে মজার বিষয় হল অভিনেত্রীর প্রথম সিনেমার নায়কই তার বর্তমান স্বামী।
সম্প্রতি নধরের ভেলা নামক একটি নাটকে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেই এমন অদ্ভুত সাজের লুকে নজরে আসে অভিনেত্রী। যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এবার কি আন্দাজ করতে পারলেন কে এই অভিনেত্রী। খুব ভালো করে দেখলে হয়ত বুঝতে পারবেন ইনি হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

২০০৮ সালে ‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। ছবিটি বক্স অফিসে সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। প্রথম ছবির পর থেকেই রিলের বাইরে রিয়েল লাইফেও হিট হয় এই তারকা জুটি। ২০১০ তাঁরা গাঁটছড়া বাঁধেন। তবে তার সাত বছর পর ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করলেও, ২০২৩-র মাঝামাঝি সময় থেকে ফের একসঙ্গেই রয়েছেন তাঁরা।

