ফের খারাপ খবর! চলচ্চিত্র জগত হারাল গুনী একজন প্রতিভাকে। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তারকা। চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। প্রয়াত প্রবীণ কন্নড় চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা জো সাইমন।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। বেঙ্গালুরুতে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্সে এক বৈঠকের সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই মুহুর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। জো সাইমনের প্রয়াণে শোকস্তব্ধ অভিনয় জগত।
১৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেঙ্গালুরুর রবীন্দ্র কলাক্ষেত্রে সাইমনের মরদেহ সর্বসাধারণের দর্শনের জন্য রাখা হবে, এরপর খ্রিস্টীয় ঐতিহ্য অনুসারে শেষকৃত্য সম্পন্ন হবে।
সাইমন একজন অভিনেতা, গীতিকার, চিত্রনাট্যকার এবং গল্প লেখক হিসেবেও কাজ করেছেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি ১০০ টিরও বেশি চলচ্চিত্রে অবদান রেখেছেন। জো সাইমন কন্নড় সিনেমায় একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন। সাইমনের মৃত্যু কন্নড় চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি।


