জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। বাংলার ঘরে ঘরে এই শো দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন। ‘দিদি নম্বর ১’ মানেই সেখানে তারকা থেকে সাধারণ মানুষের আড্ডা দিদি রচনার সঙ্গে। তারকাদের হাঁড়ির খবর জানান পারফেক্ট জায়গা হল এই রিয়্যালিটি শো।
১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসে এবার বড়সড় ধামাকা হতে চলেছে এই রিয়্যালিটি শো-তে। এতদিন এই শো-এর সঞ্চালকের আসনে দর্শক দেখতেন রচনা ব্যানার্জিকে। তবে এইবার বদলে যেতে চলেছে সেই ছবিটা।
রচনার জায়গায় এই বিশেষ দিনে সঞ্চালনায় দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই শো-এর বিশেষ পর্বের ঝলক। এদিন খেলতে আসবে জি বাংলার সেরা জুটিরা।
লড়াইয়ের ময়দানে দেখা যাবে আদি-আনন্দী, ঋষি-উজি, পারুল-রায়ানকে। সবচেয়ে মজাদার বিষয় হল শ্বেতার সঞ্চালনায় জুটি হয়ে খেলবেন রুবেল ও মোহনাও। অফস্ক্রিনে শ্বেতা-রুবেল দম্পতি হলেও পর্দায় তো আরশিকে মন দিয়েছে শাক্য। তাই শ্বেতার সামনেই খেলা চলাকালীন মোহনাকে কোলে তুলতেও দেখা যায় রুবেলকে। এই পর্বের ঝলক সামনে আসতেই তাই বেজায় উত্তেজিত দর্শক মহল।


